ফেসবুক আইডি হ্যক হলে করণীয় কি?How to recover facebook id
ফেসবুক আইডি হ্যক হলে করণীয় কি জানেন?
আসুন আজকে আমরা জেনে নেই আমাদের ফেসবুক আইডি হ্যক হলে বা পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি?
প্রযুক্তির এই যুগে সবচেয়ে জনপ্রিয় যোগাযোগমাধ্যম হচ্ছে ফেসবুক। পরিবার, বন্ধুবান্ধবসহ বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগের জন্য, বিশেষ করে যারা দেশের বাইরে অবস্থান করেন, তাদের জন্য ফেসবুকে যোগাযোগের বিকল্প নেই।
কিন্তু অনেকের কাছে এই ফেসবুক কখনো কখনো হয়ে ওঠে আতঙ্কের নাম। পুরুষদের পাশাপাশি নিয়মিত ফেবসুক ব্যবহার করেন অনেক নারী। পুরুষদের চেয়ে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে নারীদের সবচেয়ে বেশি সচেতন হতে হয়। সামান্য অসাবধানতার কারণে যে কোনো মুহূর্তে হ্যাক হতে পারে আপনার ফেসবুক। ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা। তাই সাবধান থাকতে হবে আপনাকে।
ফেসবুক আইডি হ্যাক করে হ্যাকাররা যদি অ্যাকাউন্ট খোলার সময় দেওয়া মুঠোফোন নম্বর এবং ই–মেইল ঠিকানা পরিবর্তন করে ফেলে, তবে চাইলেও পাসওয়ার্ড রিসেট করে ফেসবুকে প্রবেশ করা যাবে না।
এ ক্ষেত্রে প্রথমেই আইডি হ্যাক হওয়ার বিষয়ে ফেসবুকের কাছে অভিযোগ করতে হবে।
এ জন্য www.facebook.com/hacked ঠিকানায় প্রবেশ করে my account is compromised অপশনে ক্লিক করতে হবে।
এরপর অ্যাকাউন্টটিতে থাকা মুঠোফোন নম্বর, ই–মেইল বা ব্যবহারকারীর নাম লিখে সতর্কতার সঙ্গে অ্যাকাউন্টটি শনাক্ত করতে হবে।
এবার ‘security check’ অপশনে ক্যাপচা (বিশেষ কোড) লিখলেই অ্যাকাউন্টটির পুরোনো পাসওয়ার্ডসহ নিরাপত্তাবিষয়ক বিভিন্ন প্রশ্ন জানতে চাইবে ফেসবুক। প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই ফেসবুকের কাছে অভিযোগ জমা হবে।
অভিযোগ পাওয়ার পর অ্যাকাউন্টটির মালিকানা যাচাইয়ের জন্য ফেসবুক সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় নিয়ে থাকে। আপনার দেওয়া সব তথ্য ঠিক থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাকাউন্টটি ফিরিয়ে দেবে ফেসবুক।
তবে যদি আইডি তে ব্লু বেজ থাকে তাহলে ফেসবুক দ্রুত এটি সমাধান করে দেয়,এটি হলো ব্লু বেজ নেওয়ার একটা ভাল দিক।
কিভাবে ব্লু বেজ পাবেন জেনে নিন এখানে ক্লিক করে
অ্যাকাউন্ট হ্যাক হলেই জানাতে হবে
অনেক সময় হ্যাকাররা ফেসবুক আইডি হ্যাক করে বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের অশ্লীল মন্তব্য, ছবি বা ভিডিও পাঠিয়ে থাকে। কেউ আবার বিপদে পড়ার কথা বলে অর্থও চায়। শুধু তা–ই নয়, সমাজ বা রাষ্ট্রবিরোধী বিভিন্ন পোস্টও দিয়ে থাকে। আর তাই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলেই ফোনকল বা বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে ফেসবুকে থাকা বন্ধুদের বিষয়টি জানাতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো উচিত।
তবে যদি ফেসবুক হ্যাক হয়েই যায় তবে তা উদ্ধার ও নিরাপত্তার জন্য আপনাকে সহায়তা করবে পুলিশ। ফেসবুক হ্যাক বিষয়ে নাগরিকসেবা দিয়ে আসছে বাংলাদেশ পুলিশ। নারী-পুরুষ উভয়ের ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জটিল সমস্যা, মামলা করা, মামলার তদন্ত, পরামর্শ, হ্যাকার চিহ্নিত করা, গ্রেফতার করা ও হ্যাক হওয়া ফেসবুক উদ্ধারসহ বিভিন্ন সেবা দিয়ে থাকেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম বিভাগ।
সাইবার ক্রাইম বিভাগে প্রাথমিক অবস্থায় ফোনে যোগাযোগ করে আপনি সহায়তা পেয়ে থাকেন। এছাড়া সাইবার ক্রাইম বিভাগের রয়েছে ফেসবুক পেইজ ও ই-মেইল। আপনার ফেসবুক হ্যাক হলে আপনি পাবেন সিসিটিসির সহায়তা।
সবুকসহ অন্যান্য যোগাযোগমাধ্যমে সমস্যায় যেভাবে সহায়তা দেবে পুলিশ :
হেল্প ডেস্ক
ফেসবুকসহ অন্যান্য যোগাযোগমাধ্যমে যে কোনো সমস্যায় আপনি সিসিটিসির ক্রাইম বিভাগের হেল্প ডেস্কের সহায়তা নিতে পারেন। হেল্প ডেস্কের রয়েছে দুটি মোবাইল নম্বর। পরামর্শ বা সহযোগিতার জন্য আপনি ফোন করতে পারেন-০১৭৬৯৬৯১৫০৯ অথবা ০১৭৬৯৬৯১৫০৯ নম্বরে। সিসিটিসির এই হেল্প ডেস্ক আপনাকে সহায়তা দেবে সপ্তাহে সাত দিন।
পরামর্শ
আপনার অভিযোগটি শোনার পর পুলিশ আপনাকে পরামর্শ দেবে আপনি কী করবেন। যদি মামলা করতে হয়, তবে আপনাকে সহযোগিতা করবে পুলিশ।
ফেসবুক উদ্ধার ও হ্যাকার চিহ্নিত
সিসিটিসির এই বিভাগটি আপনাকে ফেসবুকসহ যেসব সামাজিক যোগাযোগমাধ্যম রয়েছে তা যদি হ্যাক হয়, তবে তা উদ্ধারে সহযোগিতা করবে। এছাড়া হ্যাকার চিহ্নিত করতে সাহায্য করবে।
মামলা ও মামলা তদন্ত
হ্যাকার ধরাই শেষ নয়, আপনাকে আইনি সহায়তা দেবে পুলিশ। যেমন আপনার ফেসবুক উদ্ধারে হ্যাকারের বিরুদ্ধে মামলা ও তদন্ত করবে পুলিশ।
গোপনীয়তা রক্ষা
পুলিশ আপনাকে সহায়তা দেবে এবং মামলা তদন্তের ক্ষেত্রে আপনার সব ধরনের গোপনীয়তা রক্ষা করা হবে।
সশরীরে যোগাযোগ
সমস্যা জটিল হলে আপনি সশরীরে সিসিটিসির সাইবার ক্রাইম বিভাগে সরাসরি যোগাযোগ করবেন। যোগাযোগ করার জন্য প্রথমে ওপরে উল্লিখিত নম্বরে ফোন দেয়ার পর পুলিশ সদর দফতরে সশরীরে যোগাযোগ করতে হবে।
নারী পুলিশের সহায়তা
সিসিটিসির সাইবার ক্রাইম বিভাগে নারীদের পরামর্শ দেয়া, মামলা তদন্ত ও সব প্রকার আইনি সহায়তা দেয়ার জন্য নারী পুলিশ রয়েছেন।
তবে আপনি যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চান বা ইমারজেন্সি
যে কোন সহযোগিতার জন্য বাংলাদেশ সরকার এর বিশেষ জরুরী সেবার আশ্রয় নিতে পারেন যেমনঃ ৯৯৯ (টোল ফ্রি)
পুলিশের অধীনে পরিচালিত একটি জরুরি কল সেন্টার হলো ৯৯৯ জরুরি সেবা। এখান থেকে শুধু পুলিশ নয়, জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবাও পাওয়া যায়। দেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ এই সেবার জন্য ফোন করতে পারেন। সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রয়েছে এ সেবা।
ফোন : ০১৭৬৯৬৯১৫২২
ইমেল : Cyberhelp@dmp.job.bd
ফেসবুক আইডি : Cyber Security & Crime Division, CTTC, DMP