বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার আবেদন ফরম ২০২২- সমাজসেবা অধিদপ্তর
আপনি কি বয়স্ক ভাতার সম্পর্কিত তথ্য পেতে চান তাহলে আপনি ঠিক জায়গায়।ভাতা সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা। এই আর্টিকেল পড়লে আপনি জানতে পারবেন কিভাবে বয়স্ক ভাতার আবেদন করতে হয়। বয়স্ক ভাতা আবেদনের যোগ্যতা।এবং বয়স্ক ভাতা মাসে কত টাকা পাওয়া যায় ইত্যাদি সব প্রশ্নের উত্তর পাবে আমার এই আর্টিকেলের।
দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭-৯৮ অর্থ বছরে ‘বয়স্কভাতা’ কর্মসূচি প্রবর্তন করা হয়। প্রাথমিকভাবে দেশের সকল ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রতিমাসে ১০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়। পরবর্তীতে দেশের সকল পৌরসভা ও সিটিকর্পোরেশন এ কর্মসূচির আওতাভুক্ত করা হয়।
বয়স্ক ভাতার আবেদন ফরম ডাউনলোড
সমাজসেবা অধিদপ্তর বাংলাদেশ অফিশিয়াল ওয়েবসাইট dss.gov.bd হতে বয়স্ক ভাতার আবেদন ফরম অনলাইনে পূরণ করার নিমিত্তে যারা খোঁজ করছেন এবং যারা বয়স্ক এবং বিধবা ভাতা ফরম ডাউনলোড করে এবং তা পূরণ পূর্বক ইউনিয়ন পরিষদ উপজেলা এবং সিটি কর্পোরেশন এর অন্তর্ভুক্ত অফিসে জমা দিতে চান তারা এখান থেকে তা ডাউনলোড করে নিতে পারবেন ।
নিচে ডাউনলোড লেখার উপর ক্লিক করে বয়স্ক এবং বিধবা ভাতা ২০২২ এর অনলাইন এবং অফলাইন ফর্ম pdf আকারে ডাউনলোড করে নিতে পারবেন ।
বয়স্ক এবং বিধবা ভাতার টাকার পরিমান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশের বয়স্ক এবং বিধবা ভাতার টাকার পরিমান মাসিক 500 টাকা। 2021- 2022 অর্থবছরের প্রতি বয়স্ক ভাতা প্রার্থী এবং বিধবা ভাতা প্রার্থীগণ প্রতিমাসে 500 টাকা করে পাবেন।
অনলাইনে বয়স্ক ভাতার আবেদন
বর্তমানে তথ্য প্রযুক্তিকে যুগে বাংলাদেশের প্রত্যেকটি অফিসের কার্যক্রম অনলাইন ভিত্তিক হওয়ায় এখন সমাজসেবা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফরম পূরণ করে অনলাইনে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার আবেদন করা যাবে।
উল্লেখ্য যে, বিধবা ও বয়স্ক ভাতা পাওয়ার জন্য যোগ্য প্রার্থী নির্ভুলভাবে অনলাইন ফর্ম * করে সাবমিট করতে হবে। নতুবা সে আবেদনপত্র সমাজসেবা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হবে এবং তা বাতিল হিসেবে গণ্য হয়।
বয়স্ক ভাতা অনলাইন আবেদন
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ভাতা প্রদানের লক্ষ্যে উপযুক্ত বয়স্ক বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা হচ্ছে । বয়স্ক ভাতা অনলাইন আবেদন করার জন্য প্রয়োজনীয় সকল তথ্য যেমন- ভোটার আইডি কার্ডের তথ্য এবং আবেদনপত্র সাবমিট করার জন্য ছবি, সিগনেচার সহ প্রয়োজনীয় সকল তথ্য নিয়ে বয়স্ক ভাতা আবেদনকরা যায়। সঠিকভাবে অনলাইনে বয়স্ক ভাতার আবেদন করতে না পারলে ভাতা প্রার্থিতা বাতিল হতে পারে।
সুতরাং, অনলাইনে বয়স্ক ভাতা আবেদন করার জন্য প্রয়োজনীয় সকল তথ্য যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে নিচের লিংক থেকে এখনই সমাজসেবা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারেন। এছাড়া নিচের লিঙ্কে ক্লিক করে সরাসরি বয়স্ক ভাতা অনলাইন আবেদন করা যাবে।
বয়স্ক ভাতার আবেদন যাচাই
বয়স্ক এবং বিধবা ভাতা আবেদন করার জন্য অনলাইন মাধ্যম বেছে নেওয়ার পর আবেদনপত্রটির সঠিক আছে কিনা তা যাচাই করার প্রয়োজন পড়ে। আপনি নিশ্চিত হবে তখনই বলতে পারবেন যে, বয়স্ক এবং বিধবা ভাতা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হয়েছে কিনা। তাই সর্বদা সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট ঘাটাঘাটি করা প্রয়োজন।
বয়স্ক ভাতা আবেদন ২০২২
আমরা এখানে সহজভাবে বয়স্ক ভাতা অনলাইনে আবেদন করার লিংক দিয়েছি। ক্লিক থিস লিনক এ ক্লিক করে আপনি অতি সহজে অনলাইনে বয়স্ক ভাতার আবেদন করতে পারবেন।
তার জন্য প্রথমে আপনাকে সমাজসেবা অধিদপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইট www.dss.gov.bd তে গিয়ে বয়স্ক ভাতা অথবা বিধবা ভাতা সিলেক্ট করে যথাস্থানে সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে ।
সমাজসেবা অধিদপ্তর ভাতা অনলাইনে আবেদন
সমাজসেবা অধিদপ্তর ভাবতে অনলাইনে আবেদন করার প্রক্রিয়া অনেকেই জানেন না ।তাই আমরা এখানে সমাজসেবা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য দিয়েছি। আপনারা সহজেই সমাজসেবা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট www.dss.gov.bd অথবা উপরে উল্লেখিত লিংকে ক্লিক করে সমাজসেবা অধিদপ্তর ভাতা আবেদন বা সমাজসেবা অধিদপ্তর ভাতা অনলাইন আবেদন করতে পারবেন ।অনেকেই প্রশ্ন করে থাকেন সমাজসেবা অধিদপ্তরে আবেদন করার শেষ তারিখ কবে। সমাজসেবা অধিদপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইটে বয়স্ক ভাতা অনলাইনে আবেদন করার শেষ তারিখ জানানো হয়নি। তাই আপনারা বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা অনলাইনে আবেদন করার জন্য সমস্ত তথ্য সংগ্রহে রেখে আবেদন করুন।
বিধবা ভাতা আবেদন ফরম 2022 অনলাইন
বিধবা ভাতা আবেদন ফরম অনলাইনে পূরণ করার জন্য নিচের লিংকে ক্লিক করুন । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিধবা প্রত্যয়ন পত্র ধারী নারীরা বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবেন।
অনেক নারী রয়েছেন তারা গরিব এবং বিধবা তবুও সরকার কর্তৃক প্রদানকৃত ভাতা পায়না। সঠিক দিকনির্দেশনার অভাবে যারা বিধবা ভাতা থেকে বঞ্চিত হয় তারা এখান থেকে সরাসরি বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবেন। তারপর সে ভাতা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হলে সেই নারী মোবাইল ব্যাংকিং এবং তফসিল ব্যাংক হতে টাকা উত্তোলন করতে পারবেন।
বয়স্ক ভাতার নতুন আবেদন অনলাইন
বয়স্ক ভাতার জন্য আবেদন করতে হলে প্রথমে আপনাকে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক যাবতীয় দিক নির্দেশনা মানতে হবে ।সঠিকভাবে আবেদন করতে না পারলে আপনার চেয়ে আবেদন ফরম গ্রান্টেড হবে না। আপনি যদি বয়স্ক ভাতা জন্য আবেদন করার পরামর্শ চেয়ে থাকেন তাহলে আপনি নিকটস্থ অথবা আপনার নিজস্ব উপজেলা পরিষদের সমাজসেবা অফিসে গিয়ে পরামর্শ নিতে পারেন।
আপনি যদি সমাজসেবা অফিসে যাওয়ার সময় না পান তাহলে আমাদের ওয়েবসাইট আপনাকে বয়স্ক ভাতা নতুন আবেদন ফরম এবং অনলাইনে আবেদন করার নিয়ম সহ যাবতীয় তথ্য দিয়ে সহযোগিতা করবেন। কাজেই চলুন সঠিক পন্থায় নিজের অধিকার নিজেই আদায় করে নেই। অনেকেই অনেক বয়স্ক ভাতার আবেদন এর টাকা নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে গ্রহণ করে। তাই নগদ মোবাইল নাম্বার বারবার চেক করা বাঞ্ছনীয়।
বয়স্ক ভাতা আবেদনের শেষ তারিখ ও শর্ত
- ১৫ মার্চ ২০২২ তারিখের মধ্যে সংযুক্ত তালিকায় উল্লেখিত ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন এলাকাতে প্রয়ােজনীয় প্রচারনা ও সভা আয়ােজন করে নীতিমালা অনুযায়ী ভাতা পাওয়ার যােগ্য বয়স্ক ব্যক্তির নিকট হতে http://mis.bhata.gov.bd/onlineApplication লিংকে অনলাইনে আবেদন গ্রহণ করার জন্য অনুরােধ করা হয়েছে।
- ২০ মার্চ ২০২২ অনলাইনে প্রাপ্ত আবেদন যাচাই করে http://mis.bhata.gov.bd তে বরাদ্দ প্রদান করা হবে।
- সমাজসেবা অধিদফতর হতে প্রাপ্ত বিভাজনের কোটার আলােকে ভাতাভােগীর অনলাইন আবেদনসমুহ বাস্তবায়ন নীতিমালা অনুযায়ী যাচাইপূর্বক বাস্তবায়ন কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমােদিত তালিকা মােতাবেক উপকারভােগীদের প্রয়ােজনীয় তথ্য MIS এ সন্নিবেশন, এন্ট্রিকৃত ডাটা ভেলিডেশন, হিসাব খােলা
- ১০ এপ্রিল ২০২২ এর মধ্যে পে-রােল প্রেরণ সম্পন্ন করতে হবে।
- উল্লেখ্য যে, নতুন উপকারভােগীগণ ০১ জুলাই ২০২১ হতে ভাতা প্রাপ্য হবেন।
- এমতাবস্থায়, তাঁর আওতাধীন সংশ্লিষ্ট ইউনিট অফিসসমূহকে উপযুক্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরনপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরােধ করা হয়েছে।
প্রার্থী নির্বাচনের মানদন্ড
(ক) নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
(খ) বয়স: সর্বোচ্চ বয়স্ক ব্যক্তিকে অগ্রাধিকার প্রদান করতে হবে।
(গ) স্বাস্থ্যগত অবস্থা: যিনি শারীরিকভাবে অক্ষম অর্থাৎ সম্পূর্ণরূপে কর্মক্ষমতাহীন তাঁকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
(ঘ) আর্থ-সামাজিক অবস্থা:
(১) আর্থিক অবস্থার ক্ষেত্রে: নিঃস্ব, উদ্বাস্ত্ত ও ভূমিহীনকে ক্রমানুসারে অগ্রাধিকার দিতে হবে।
(২) সামাজিক অবস্থার ক্ষেত্রে: বিধবা, তালাকপ্রাপ্তা, বিপত্নীক, নিঃসন্তান, পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তিদেরকে ক্রমানুসারে অগ্রাধিকার দিতে হবে।
(ঙ) ভূমির মালিকানা: ভূমিহীন ব্যক্তিকে অগ্রাধিকার দিতে হবে। এক্ষেত্রে বসতবাড়ী ব্যতীত কোনো ব্যক্তির জমির পরিমাণ ০.৫ একর বা তার কম হলে তিনি ভূমিহীন বলে গণ্য হবেন।
ভাতা প্রাপ্তির যোগ্যতা ও শর্তাবলী
- সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে;
- জন্ম নিবন্ধন/জাতীয় পরিচিতি নম্বর থাকতে হবে;
- বয়স পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন ৬৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন ৬২ বছর হতে হবে।
- সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত বয়স বিবেচনায় নিতে হবে;
- প্রার্থীর বার্ষিক গড় আয় অনূর্ধ ১০,০০০ (দশ হাজার) টাকা হতে হবে;
- বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।
বিঃ দ্রঃ বয়স নির্ধারণের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, এসএসসি/সমমান পরীক্ষার সনদপত্র বিবেচনা করতে হবে। এ ক্ষেত্রে কোন বিতর্ক দেখা দিলে সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
Contact for any need: www.facebook.com/raktimghosh720

ধন্যবাদ এমন গুরুত্বপূন্য তথ্য শেয়ার করার জন্য