ভোটার আইডি কার্ড চেক ও ডাউনলোড করার নিয়ম ২০২২

 আপনারা যারা নতুন ভোটার হয়েছেন এবং যারা অনলাইনে ভোটার আইডি কার্ড চেক ও ডাউনলোড করতে চান তাদের জন্য আজকের পোস্টটি। Voter ID Card Check করার  এই পোস্টটি সম্পূর্ণ ভালো করে পড়ুন আপনার ভোটার আইডি কার্ড সম্পর্কিত সব সমস্যা আশা করি সমাধান করতে পারবেন।

এন আইডি কার্ড চেক ও ডাউনলোড করতে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অনলাইনে আপনারা নিজেদের জাতীয় পরিচয়পত্র কার্ড বের করতে পারতেছেন না। তাই এই পোস্টটি যদি আপনি ভালো ভাবে ফলো করেন তাহলে অনেক সহজেই আপনি আপনার ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন, এবং ডাউনলোডও করতে পারবেন। তাহলে শুরু করা যাক আজকের ভোটার আইডি কার্ড চেক করার পদ্ধতিটি।

মোবাইলের মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক ২০২২ 

Voter ID Card Check in Online: আমরা অনলাইনে নতুন ভোটার হওয়ার জন্য একটি আবেদন ফরম পূরণ করতে হয়, এবং পরবর্তীতে এই আবেদন ফরম উপজেলা নির্বাচন কমিশনে জমা দেওয়ার পর আমাদের ফটো এবং ফিঙ্গার নিয়ে থাকে। এই সময় ভোটার আইডি কার্ড চেক করার জন্য বা পরবর্তীতে নির্বাচন কমিশন থেকে কার্ড সংগ্রহ করার জন্য একটি স্লিপ দেওয়া হয় যেখানে ৯ ডিজেটের একটি নাম্বার থাকে আমরা এই নাম্বারের মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক করব। নিচের ছবির মত স্লিপ দেওয়া হয়।

ভোটার আইডি কার্ড চেক করার (প্রথম ধাপ)

প্রথমে আপনার মোবাইলের বা কম্পিউটারের যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং গুগলে সার্চ করুন. NID Card Check, দেখবেন সর্বপ্রথম services.nidw.gov.bd এ ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে ভিজিট করুন। তখন নিচে দেওয়া পিকচারের মত হোম পেজ আপনার সামনে আসবে।


আপনি নতুন ভোটার হয়েছেন তাই আপনাকে ভোটার আইডি কার্ড চেক করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে আপনি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। তারপর আপনি পরের ধাপ পড়ুন।

NID Card চেক করার জন্য রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর উপরের পিকচারের মত পেইজ ওপেন হবে এখানে প্রথমে ২ টি অপশন রয়েছে একটি হল ফর্ম নাম্বার এবং আরেকটি হল ভোটার আইডি কার্ডের নাম্বার,  এই দুই মাধ্যমেই ভোটার আইডি কার্ড চেক করতে হবে, যেহেতু আপনি নতুন আইডি চেক করবেন তাই এখনও ভোটার আইডি কার্ড পাননি তাই আপনার কাছে এন আইডি কার্ডের নাম্বার নেই আপনি স্লিপ নাম্বার দিয়ে চেক করবেন।

বিঃদ্রঃ: আপনার কাছে যদি ভোটার আইডি কার্ডের নাম্বার থাকে তাহলে আপনি ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়েও চেক করতে পারবেন। এখানে স্লিপ নাম্বার দিয়ে দেখানো হয়েছে।

দ্বিতীয় ধাপ

আপনি ফরম নাম্বারের (স্লিপ নাম্বার) নয় ডিজিটের নাম্বার প্রথম লাইনে বসাবেন, অথবা ভোটার আইডি কার্ডের নাম্বার বসাবেন যদি থাকে, তার পর আপনার জন্ম তারিখ সঠিক ভাবে বসাবেন, এবং একটি কেপচার দেওয়া রয়েছে এটি দিয়ে ভোটার আইডি চেক করতে সাবমিট অপশনে ক্লিক করুন। পরে পড়ুন..

জাতীয় পরিচয়পত্র চেক এর জন্য নাম্বার জন্ম তারিখ দেওয়ার পর এখন আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন দিবেন আপনার ভোটার এলাকার নাম জেলার নাম বিভাগের নাম সব কিছু ভোটার আইডি কার্ডে যেভাবে দেওয়া রয়েছে ঠিক সেভাবেই দিবেন ভুল হলে আপনার রেজিস্ট্রেশন হবে না তাই সঠিক ভাবে বসাবেন তারপর পরবর্তী অপশনে ক্লিক করুন

তৃতীয় ধাপ

এই ধাপে আপনার মোবাইল নাম্বার ভিরিফাই করতে হবে আপনি ভোটার ফরম দেওয়ার সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন এই পেইজটিতে নাম্বারটি সো হবে আপনি চাইলে চেইন্জ অপশনে ক্লিক করে চেঞ্জ ও করতে পারবেন। কোডের জন্য ক্লিক করবেন আপনার ফোনে একটি কোড আসবে এই কোডটি এখানে বসাবেন এবং পরবর্তী ধাপের জন্য ক্লিক করবেন।





আপনার মোবাইল নাম্বার কোড দিয়ে ভেরিফাই করার পর এখন পরবর্তী ধাপে আপনি আপনার ফেইস ভেরিফাই করতে হবে পোস্টটি পড়তে থাকুন বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি জন্য আপনার ফেইস ভেরিফাই খুব সহজে করতে পারবেন।

চতুর্থ ধাপ

ভোটার আইডি কার্ড চেক করতে ফেইস ভেরিফাই যেভাবে করবেন?

নাম্বার ভিরিফাই শেষ হওয়ার আপনার সামনে নতুন একটি পেজ আসবে এই পেইজটিতে আপনি NID Wallet ইন্সটল করতে হবে এবং আপনার ফেইস ভেরিফাই করতে হবে নিচের ছবির প্রতি লক্ষ্য করুন।

ভোটার আইডি কার্ড চেক করার জন্য ফেইস ভেরিফাই করার প্রয়োজন হয়। আইডি কার্ড চেক করতে ফেইস ভেরিফাই কিভাবে করবেন তার সহজ উপায় আমরা বলে দিচ্ছি যাতে আপনি সহজে করতে পারেন ফেইস ভেরিফাই এবং এন আইডি কার্ড চেক।

স্টেপ ১. NID Wallet নামের একটি অ্যাপ ইন্সটল করতে হবে এর জন্য প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোর ওপেন করে সার্চ করুন NID Wallet এন আইডি ওয়ালেট সার্চ করার পর প্রথমে যে অ্যাপ আসবে আপনি ইন্সটল করে নিন।

স্টেপ ২. অ্যাপ ইন্সটল করার পর আপনি ভোটার আইডি কার্ড রেজিস্ট্রেশন করার যে ধাপে ছিলেন সেখানে লাল বটমে ক্লিক করবেন যাতে লেখা রয়েছে Tap to open NID Wallet ক্লিক করার পর আপনি আপনার ইন্সটল করা অ্যাপ নিচে দেখবেন ক্লিক করার সাথে সাথে ভেরিফাই করার জন্য অপশন পেয়ে যাবেন।

স্টেপ ৩. আপনার ফেইস ভেরিফাই কমপ্লিট হওয়ার পর অটোমেটিকলি আপনি ভোটার আইডি কার্ড রেজিস্ট্রেশন করার যে ধাপে ছিলেন সে ধাপে নিয়ে যাবে এবং আপনি আপনার ফেইস ভেরিফাই সাকসেসফুল দেখতে পাবেন।

আপনি উপরে দেওয়া ফেইস ভেরিফাই করার নিয়ম অনুসরণ করে ভেরিফাই করার কাজ সম্পূর্ণ করতে পারবেন। আপনি যখন ফেইস ভেরিফাই করা শেষ করে নিবেন তারপর ভোটার আইডি কার্ড চেক করার জন্য পরবর্তী ধাপে অটোমেটিকলি নিয়ে যাবে। ফেইস ভেরিফাই করতে আপনি লাল বটমে ক্লিক করলে আপনাকে অ্যাপস ডাউনলোড করার জন্য একটি পেইজ আসবে আপনি ডাউনলোড করার আবার লাল বটমে ক্লিক করলে নিচে দেখবেন NID Wallet apps টি আসবে অ্যাপসে ডুকার পর বাকি সব বুঝতে পারবেন। ভেরিফাই কমপ্লিট হলে পরের ধাপ পড়ুন।

এন আইডি কার্ড চেক করার ৫ম ধাপ

ভোটার আইডি কার্ড চেক করার জন্য যখন আপনি ফেইস ভেরিফাই করা শেষ করবেন তখন অটো আরেকটি পেইজ আসবে এবং প্রফাইল পিকচার এবং বাকি ভোটার তথ্য সো হবে এবং এখানে একটি পাসওয়ার্ড সেটাপ করতে বলবে চাইলে আপনি পাসওয়ার্ড দিতেও পারেন আবার চাইলে না দিয়ে আপনি সামনের ধাপে যেতে পারবেন, পাসওয়ার্ড সেটাপ করলে লাভ এটিই যে আপনি পরবর্তিতে যদি আপনি আবার আপনার ভোটার আইডি কার্ড চেক করতে চান বা ডাউনলোড করতে চান তাহলে অনেক সহজেই করতে পারবেন এটি।







কিভাবে ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন?

পরবর্তী স্টেপে আপনি যদি পাসওয়ার্ড সেটাপ করেন তাহলে জাতীয় পরিচয়পত্র নাম্বার/ ভোটার আইডি কার্ডের নাম্বার এবং আপনার দেওয়া পাসওয়ার্ড দিয়ে পরের ধাপে যাবেন। আর যদি চান তাহলে এড়িয়ে যেতে ও পারেন, এই পেইজটিতে আপনার ভোটার আইডি কার্ডের সকল তথ্য দেওয়া পাবেন এবং সাইটে আপনার আইডি কার্ডের ডাউনলোড অপশন ও দেখতে পাবেন, ডাউনলোডে ক্লিক করলে আপনার আইডি কার্ড ডাউনলোড হয়ে যাবে।

ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনি নিচের পিকচারের মত আপনার আইডি কার্ড দেখতে পাবেন।

এখন‌ আপনি এই কার্ডের মাধ্যমে আপনার সকল কাজ করতে পারবেন। চাইলে আপনি প্রিন্ট করে আপনার যে সব কাজে প্রয়োজন আপনি ব্যবহার করতে পারবেন।

কোন কিছু না বুঝে থাকলে কমেন্ট করবেন আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এবং সবাই ভালো থাকবেন এবং পোস্টটি শেয়ার করবেন।

Contact for any need: www.facebook.com/raktimghosh720
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url